ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্স শিগগিরই ম্যাক্রোঁর হাত থেকে মুক্তি পাবে: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফরাসিরা শিগগিরই প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর হাত থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ম্যাক্রোঁ হচ্ছেন ফ্রান্সের জন্য একটি বোঝা। প্রকৃতপক্ষে ফ্রান্স এবং ম্যাক্রোঁ একটি বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফ্রান্স ম্যাক্রোঁ থেকে মুক্তি পাবে।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জনপ্রিয়তা কমে যাওয়ার পর তিনি ইসলাম ও মুসলিমদের সমালোচনায় মেতে উঠেছেন। সম্প্রতি তিনি বলেছিলেন, ইসলাম বর্তমান বিশ্বের সবচেয়ে সঙ্কটাপর্ণ ধর্ম।

তারপর আবারও দেশটিতে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও সে ঘটনাকে কেন্দ্র করে একজন স্কুল শিক্ষকের খুনের ঘটনায় উত্তেজনা তৈরি হয়।

বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোতে ফ্রান্সবিরোধী বিক্ষোভ-মিছিল ও ফরাসি পণ্য বয়কটের ডাক আসে।

এতে সামনের সারিতে থেকে রাষ্ট্রীয়ভাবে ফরাসি পণ্য ভয়কটের ডাক দেয় তুরস্ক। ফলে দেশ দুটির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

এ অবস্থায় সর্বশেষ ম্যাক্রোঁ বলেছেন, তুরস্কের নীতি ভালো নয়। তার দেশ মধ্যপ্রাচ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মিসরের সঙ্গে কাজ করছে।

শিগগিরই মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সঙ্গে বৈঠক করবেন তিনি। তারপরই ম্যাক্রোঁর হাত থেকে দ্রুত ফ্রান্স মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন এরদোগান ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফ্রান্স শিগগিরই ম্যাক্রোঁর হাত থেকে মুক্তি পাবে: এরদোগান

আপডেট সময় ০৮:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০