ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এই প্রথম বাংলাদেশি সিনেমার গানে নোবেল

আকাশ বিনোদন ডেস্ক :

প্রথমবার বাংলাদেশি সিনেমায় গাইতে যাচ্ছেন মাইনুল আহসান নোবেল। তিনি ইফতেখার শুভ পরিচালিত অনুদানের ছবি মুখোশের টাইটেল গানে কণ্ঠ দেবেন। গানটির কথা লিখেছেন তরুণ কবি ও গীতিকার আব্রাহাম তামিম। সুর ও সংগীত পরিচালনা করবেন আহম্মেদ হুমায়ূন।

এর আগে পশ্চিম বঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জীর ‘ভিঞ্চি দা’ ছবিতে অনুপম রায়ের সংগীতায়োজনে প্রথম ‘তোমার মনের ভেতর’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন নোবেল। এটিই ছিলো চলচ্চিত্রে নোবেলর প্রথম প্লেব্যাক। এ প্রসঙ্গে নোবেল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দ্য ভিঞ্চির ছবির পর এবার নিজের দেশের কোনো ছবিতে প্রথম প্লেব্যাক করছি। গানটির কথা, সুর সবই সুন্দর লেগেছে। কয়েকদিনের মধ্যেই গানটিতে ভয়েস দেব।

নির্মাতা ইফতেখার শুভ জানান, আগামী মাসের মাঝামাঝি থেকে শুরু হবে ‘মুখোশ’ সিনেমার শুটিং। সিলেট, সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে কাজ চলবে। এই সিনেমার নায়ক রোশান, নায়িকা পরীমণি। একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। আরও অভিনয় করবেন ইরেশ যাকের, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু প্রমুখ। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের ‘মুখোশ’ সিনেমার পরিচালনার পাশাপাশি প্রযোজনা করছেন এই পরিচালক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

এই প্রথম বাংলাদেশি সিনেমার গানে নোবেল

আপডেট সময় ১১:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০