ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ সাহাবুদ্দিনকে গ্রেফতার করতে হবে: নাহিদ ইসলাম

এবার করোনায় আক্রান্ত ফারুকের স্ত্রী, দুজনই হাসপাতালে ভর্তি

আকাশ বিনোদন ডেস্ক :  

অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক ১৫ নভেম্বর করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হন। এরপর গত সপ্তাহে কিছু সুস্থতা বোধ করলে ফিরেছিলেন বাসায়। কিন্তু ৩ ডিসেম্বর তার স্ত্রী ফারহানা ফারুকেরও করোনা পজিটিভ আসে। এখন তারা দুজনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ফারুকের মেয়ে তুলসি।

এ তথ্য নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী আসমা পাঠান রুম্পা। তিনি জানান, নায়ক ফারুক ও তার স্ত্রী এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালটির করোনা ইউনিটে আছেন তারা।

নায়ক ফারুক গণমাধ্যমকে বলেন, আগের চেয়ে অনেকটা ভালো আছি। দোয়া করবেন সবাই।
সম্প্রতি সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেন নায়ক ফারুক। এরপর ১৫ নভেম্বর তিনি করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। পরের দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসায় কিছুটা সুস্থতাবোধ করেন তিনি। করোনামুক্ত না হলেও ফিরেন বাসায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

এবার করোনায় আক্রান্ত ফারুকের স্ত্রী, দুজনই হাসপাতালে ভর্তি

আপডেট সময় ১১:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০