ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নবজাতক বিক্রির চেষ্টাকালে বাবা আটক,

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের মুলাদীতে ২ মাস বয়সের শিশু সন্তান বিক্রির চেষ্টাকালে সোহরাব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে গ্রামবাসী।

শনিবার বিকেলে আটক সোহরাব উপজেলা পৌর সদরের পূর্ব তেরচর এলাকায় ভাড়াটিয়া বাসিন্দা এবং স্থানীয় পৌরসভায় সুইপার। তার স্ত্রী পেশায় ভিক্ষুক।

স্থানীয়রা জানান, সোহরাবের আয়-রোজগার কম হওয়ায় স্ত্রীর সাথে তার বাকবিতণ্ডা লেগেই থাকতো। সবশেষ শনিবার দুপুরের পর একই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে শিশু সন্তানকে সোহরাবের কাছে দিয়ে তাকে ঘর থেকে বের করে দেয় স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে সোহরাব তার শিশু সন্তানকে নিয়ে প্যাদারহাট সিকদার বাড়িতে যায়। এ সময় সোহরাব তার শিশুকে দিয়ে দেয়ার জন্য কিছু টাকা দাবি করেন।

তখন ওই বাড়ির বাসিন্দারা জানতে চায় সে তার সন্তানকে বিক্রি করতে চায় কিনা। সোহরাব তার বিকল্প কোন পথ নেই বলে তাদের জানান। এতে গ্রামবাসীর শিশু পাচারকারী হিসেবে সন্দেহ হলে তারা মুলাদী থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকসহ সোহরাবকে আটক করে।

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন জানান, স্বামী-স্ত্রীর ঝগড়ার জের ধরে সোহবার শিশু সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে বিক্রির চেষ্টা করে। এতে স্থানীয়দের শিশু পাঁচারকারী সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে সোহরাবের স্ত্রীকে খবর দিয়ে থানায় নিয়ে আসা হয়। স্ত্রী অভিযোগ করেন সোহরাব বেশীরভাগ সময় মদ খেয়ে মাতাল থাকে। এ কারণে কোন টাকা দেয় না। সে ভিক্ষে করে যা পায় তা দিয়ে কোনভাবে খেয়ে-না খেয়ে থাকে। তারা শিশুটিকে ঠিকমত খাবার দিতে না পাড়ায় সোহরাবকে সন্তানসহ ঘর থেকে বের করে দেয় স্ত্রী। থানার কর্মকর্তারা স্বামী-স্ত্রী দুই জনের সাময়িক বিবাদ মিটিয়ে শিশুটির জন্য কাপড় ও খাবার কিনে তাদের বাড়িতে পাঠিয়ে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নবজাতক বিক্রির চেষ্টাকালে বাবা আটক,

আপডেট সময় ১০:৩৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০