ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারী কি মুসাফাহা ও কোলাকুলি করতে পারবেন?

আকাশ নিউজ ডেস্ক: 

প্রশ্ন : মহিলারা কি পরস্পর মুসাফাহা ও কোলাকুলি করতে পারবেন?

উত্তর : মহানবী (সা.) বলেন, ‘যখন দু’জন মুসলমান পরস্পর সাক্ষাৎ করে এবং মুসাফাহা করে তারা স্থান ত্যাগ করার আগেই তাদের গুনাহ মাফ হয়ে যায়। একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাতের সময় মুসাফাহা করা সুন্নত।

নবী করিম (সা.) হাদিসে নারী এবং পুরুষের মাঝে কোনো পার্থক্য করেননি। ইসলামিক গবেষকরাও পার্থক্য করেননি। তাই একজন পুরুষ যেমন পুরুষের সঙ্গে মুসাফাহা করতে পারে তেমনি একজন নারীও অপর নারীর সঙ্গে মুসাফাহা ও কোলাকুলি করতে পারবেন।

তথ্যসূত্র : আবু দাউদ শরিফ : হাদিস নং ৫২১২, ফতহুল বারি : খণ্ড-১১, পৃষ্ঠা-৫৭, কিতাবুল ফাতাওয়া : খণ্ড-৪, পৃষ্ঠা-১২৬।

আয়েশা রেজওয়ানা, মনতলা, মাধবপুর, হবিগঞ্জ

প্রশ্ন : আমি একটি ফ্ল্যাট বন্ধক নিয়েছি। আমি এটি ভাড়া দিতে চাই অথবা নিজের জন্য ব্যবহার করতে চাই? শরিয়ত কী বলে?

উত্তর : আপনি যে ফ্ল্যাট বন্ধক নিয়েছেন সেটি নিজে ব্যবহার অথবা অন্যজনের কাছে ভাড়া দেয়া বৈধ হবে না। কারণ এটি সুদের অন্তর্ভুক্ত। আল্লাহপাক সুদকে হারাম করেছেন।

নবী করিম (সা.) যে কোনো ধরনের ঋণ থেকে উপকৃত হতে নিষেধ করেছেন এবং এটিকে সুদ হিসেবে আখ্যায়িত করেছেন। ইসলামিক স্কলাররা বলেছেন, বন্ধকদাতা বন্ধক গ্রহীতাকে বন্ধককৃত বস্তু ব্যবহারের অনুমতি দিলেও বন্ধক গ্রহীতার জন্য ব্যবহার করা এবং তা থেকে কোনো ধরনের উপকার গ্রহণ করা হারাম।

তথ্যসূত্র : সূরা বাকারা : আয়াত নং-২৭৫, দায়লামি হাদিস নং-৪৭৭৮, ফতহুল কাদির : খণ্ড-৭, পৃষ্ঠা-২৩৩, ফতোয়ায়ে শামি : খণ্ড-৫, পৃষ্ঠা- ৩১০।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারী কি মুসাফাহা ও কোলাকুলি করতে পারবেন?

আপডেট সময় ১১:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০