ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসাদুজ্জামান নূর হাসপাতালে

আকাশ বিনোদন ডেস্ক : 

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাকের ভাইখ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর হাসপাতালে ভর্তি হয়েছেন। কোভিড-১৯ ধরা পড়ার পর তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তবে তিনি শঙ্কামুক্ত আছেন, কাশি-জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ তার নেই।

করোনা পজিটিভ রিপোর্ট বৃহস্পতিবার রাতে হাতে পান আসাদুজ্জামান নূর। এর পর তিনি বাসায়ই আইসোলেশন শুরু করেন। পরে বয়স ও অন্যান্য রোগ বিবেচনায় নিয়ে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সাধারণ কাশি, সর্দি এবং হালকা জ্বর ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা নেই তার।

১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান নূর। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে ২০০১, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পান।

৭৪ বছর বয়সী আসাদুজ্জামান নূর একই সঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি।

‘বাকের ভাই’খ্যাত এই অভিনেতা ১৯৭২ সাল থেকে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থেকে বাংলাদেশের নাট্য আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এ পর্যন্ত দলের ১৫টি নাটকে ৬ শতাধিক বারেরও বেশি অভিনয় করেছেন তিনি; নির্দেশনা দিয়েছেন ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটি। তার অভিনীত টিভি নাটক ‘আজ ররিবার’, ‘কোথাও কেউ নেই’-এর ‘বাকের ভাই’, ‘এই সব দিনরাত্রি’র ‘শফিক’, ‘অয়োময়’ নাটকের ‘ছোট মির্জা’, ‘সবুজ ছায়া’র ‘ডাক্তার’ চরিত্রগুলো আজও মনে রেখেছেন দর্শক। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো– ‘শঙ্খনীল কারাগার’ (১৯৯২) ও ‘আগুনের পরশমণি’ (১৯৯৪)।

আসাদুজ্জামান নূর ১৯৬৩ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগ দিয়ে রাজনীতিতে আসেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। দেশ স্বাধীনের পর যোগ দেন কমিউনিস্ট পার্টিতে। ১৯৯৮ সালের মাঝামাঝি সময়ে তিনি আবারও প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত হন এবং বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন।

তিনি বর্তমানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আসাদুজ্জামান নূর হাসপাতালে

আপডেট সময় ০৩:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০