ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা

আকাশ আইসিটি ডেস্ক :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) ২০২০-২১ অর্থ বছরের নভেম্বর মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভাপতি হিসেবে অনলাইনে যুক্ত হন।

সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধান এবং বিভিন্ন প্রকল্প পরিচালকরা অনলাইনে যুক্ত হন।

আইসিটি বিভাগের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে এটুআই প্রোগ্রাম, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প, বার আইটি পার্ক স্থাপন প্রকল্প,কালিয়াকৈর হাইটেক পার্কের তৃতীয় সংশোধনী প্রকল্প, জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন-ইনফো সরকার-৩ প্রকল্প, মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সিলেট প্রকল্প, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করন প্রকল্পসহ অন্যান্য সব প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।

সভায় প্রতিমন্ত্রী প্রকল্পগুলোর আর্থিক লক্ষ্যমাত্রা ও বাস্তব অগ্রগতি অর্জন নিশ্চিত, কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে প্রকল্প পরিচালকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার আশাবাদ ব্যক্ত করেন।

চলতি (২০২০-২১) অর্থবছরে আইসিটি বিভাগের অধীন মোট ২৭ টি প্রকল্পের জন্য এডিপিতে বরাদ্দ রয়েছে ১৪১৪.৭৯ কোটি টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা

আপডেট সময় ১০:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০