ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯ ডিসেম্বর দুর্নীতি বিরোধী দিবস পালনের সিদ্ধান্ত (ভিডিও)

অাকাশ নিউজ ডেস্ক:

প্রতিবছর ৯ ডিসেম্বর দুর্নীতি বিরোধী দিবস হিসেবে পালিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে প্রতিবছর ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালনেরও সিদ্ধান্ত হয়। দুর্নীতি বিরোধী দিবস ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ‘খ’ তালিকায় অন্তর্ভুক্ত হবে। দিবস দু’টি যথাযথভাবে পালনে এ সম্পর্কিত প্রয়োজনীয় গেজেট নোটিফিকেশন ইস্যু করা হবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী সভার শুরুতে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের আলোকচিত্র সম্বলিত ৭১টি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেন। বৈঠকে মুক্তিযুদ্ধকালীন সময়ের ওপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ প্রামাণ্য ভিডিও প্রদর্শিত হয়।

১৯৭১ সালে পাকিস্তানী সামরিক জান্তার নিষ্ঠুরতম গণহত্যার সঠিক সত্য ইতিহাস এদেশের নতুন প্রজন্মকে জানার সুযোগ করে দেয়ার জন্য এ উদ্যোগ। ৭১’র যুদ্ধের সময় কয়েকজন অকুতোভয় ফটো সাংবাদিকের তোলা গণহত্যা ও যুদ্ধাপরাধের ওপর ৭১টি বিশেষ ফটোগ্রাফ নিয়ে ৭১টি স্মারক ডাকটিকিট ও এ্যালবাম প্রস্তুত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৯ ডিসেম্বর দুর্নীতি বিরোধী দিবস পালনের সিদ্ধান্ত (ভিডিও)

আপডেট সময় ০৮:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭