ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

একরাতে কবর থেকে ৭ লাশ চুরির ঘটনায় চাঞ্চল্য

আকাশ জাতীয় ডেস্ক:

সাতটি লাশ চুরির ঘটনা ঘটছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইটখোলা কবরস্থান থেকে। ২ ডিসেম্বর দিবাগত রাতের কোনো এক সময় লাশগুলি চুরি হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লাশ চুরির ঘটনায় ঐ কবরস্থানে দাফনকৃতের আত্মীয়স্বজনের মধ্যে দুশ্চিন্তা ও লাশ চুরি হয়ে যাওয়ার আতঙ্ক বিরাজ করছে। চুরি হয়ে যাওয়া লাশগুলো হলো তারানগর ইউনিয়নের ফজলে করিম, সাহাবুদ্দিন, ফজিলতুন নেসা, আমির, হাজী আ. করিম, সিরাজুল ইসলাম ও রওশন আরা।

স্থানীয় মো. মনির হোসেন গণমাধ্যমকে জানান, গতকাল রাতে একসাথে ৭টি লাশ চুরি হয়েছে। গত এক বছর আগে এ কবরস্থান থেকে আরো দুটি লাশ চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। আমরা এলাকাবাসী নিজেরাই বসে এ বিষয়ে একটা কার্যক্রম হাতে নিতে হবে। না হলে ভবিষ্যতে এমনটা আবারো হতে পারে।

এ ব্যাপারে দুই নং ওয়ার্ড মেম্বার আব্দুল হক গণমাধ্যমকে বলেন, ঘটনাটা শুনেছি। এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এমন ঘটনা আগে ঘটেনি তাই ব্যবস্থা কি নিব জানি না। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন আসাদুজ্জামান টিটু গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। লাশ চুরি হয়ে থাকলে এটি খুবই দুঃখজনক ঘটনা। এক্ষুণি বিষয়টি দেখছি। এলাকাবাসীর সহায়তায় লাশ চুরি রোধে যা যা করণীয় সবই করব।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

একরাতে কবর থেকে ৭ লাশ চুরির ঘটনায় চাঞ্চল্য

আপডেট সময় ০৯:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০