ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হামানদিস্তার আঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকায় পারিবারিক কলহের জেরে রোকসানা আক্তার ময়না (২৮) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটছে। এ ঘটনায় ঘাতক স্বামী ইউসুফ রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বুধবার দিনগত রাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

ময়নার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বারইনগর গ্রামে। তিনি স্বামী ইউসুফ, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে পূর্ব রায়েরবাজার হাই স্কুলের পিছনে আনোয়ার খানের একতলা বাড়িতে ভাড়া থাকতেন। ময়না গৃহিণী আর ইউসুফ ফুসকা বিক্রি করেন।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তারা। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিলো। তার জের ধরেই গতকাল বুধবার বিকেল ৪টার দিকে বাসার ভিতরেই লোহার হামানদিস্তা দিয়ে ময়নার মাথায় আঘাত করেন স্বামী ইউসুফ। এতে ঘটনাস্থলই তার মৃত্যু হলে মরদেহ বাসার ভিতরে রেখে দরজায় তালা লাগিয়ে ইউসুফ তার দুই ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে যান।

এসআই জানান, পরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে ওই এলাকা থেকে ইউসুফকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় নিহত ময়নার ভাই ফরহাদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৫। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণদের চাপ সামলানোর ঘাটতিতে সাফ ফাইনাল স্বপ্নভঙ্গ: কোচ ডুলি

হামানদিস্তার আঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেফতার

আপডেট সময় ০৪:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০