ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

১৯ বছর যুদ্ধের পর তালেবানের সঙ্গে আফগান সরকারের লিখিত চুক্তি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে একটি লিখিত চুক্তি হয়েছে।

আলোচনা অব্যাহত রাখতে দুপক্ষই এটি মেনে চলার ঘোষণা দিয়েছে। এ চুক্তিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র।

ভবিষ্যতে আলোচনা এগিয়ে নেয়া, যুদ্ধবিরতি নিয়ে কীভাবে আলোচনা হবে, প্রাথমিক চুক্তিতে তারই রূপরেখা তৈরি হয়েছে বলে বুধবার যৌথ বিবৃতিতে আফগান সরকার ও তালেবান জানিয়েছে।

গত ১৯ বছরের যুদ্ধের মধ্যে এটিই দুপক্ষের মধ্যে প্রথম কোনো লিখিত চুক্তি। খবর আলজাজিরা ও ডয়েচে ভেলের।

যৌথ বিবৃতিতে বলা হয়, একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে। তারা শান্তিচুক্তির এজেন্ডা কী হবে তার খসড়া তৈরি করবে।

আফগান সরকারের প্রতিনিধি নাদের নাদেরি রয়টার্সকে বলেন, আলোচনার পদ্ধতি ও প্রস্তাবনা চূড়ান্ত হয়েছে। এবার নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী আলোচনা চলবে। তালেবান প্রতিনিধিও টুইট করে এ বক্তব্য সমর্থন করেছেন।

আফগান সরকার ও তালেবানের এ চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দুপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই চুক্তি হলো মতৈক্যে পৌঁছনোর জন্য দুপক্ষের নিরন্তর চেষ্টা ও ইচ্ছের যোগফল। দুপক্ষ যাতে সহিংসতা কমিয়ে যুদ্ধবিরতিতে পৌঁছতে পারে, তার জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা করবে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি প্রমাণ করে দিচ্ছে– দুপক্ষই আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে চাইছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

১৯ বছর যুদ্ধের পর তালেবানের সঙ্গে আফগান সরকারের লিখিত চুক্তি

আপডেট সময় ০৩:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০