ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী

পরমাণু বিজ্ঞানী হত্যার ঘটনায় ইরানের বক্তব্যে ক্ষুব্ধ সৌদি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার ঘটনায় পররাষ্ট্র্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছে সৌদি আরব। ইরানি বিজ্ঞানী হত্যার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে সৌদি আরবকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন জারিফ।

জারিফের এ বক্তব্যের জবাবে সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের গতকাল মঙ্গলবার তার টুইটারে বলেছেন, “ইরানের ভেতরে নেতিবাচক যা কিছু ঘটুক না কেন তার জন্য দেশটির প্রধান কূটনীতিক সৌদি আরবকে দোষারোপ করতে বেপরোয়া হয়ে ওঠেন। পরবর্তী যে বন্যা বা ভূমিকম্প হবে তার জন্যও কী তিনি আমাদেরকে দায়ী করবেন?”

গত সোমববার জাওয়াদ জারিফ ইন্টাগ্রামে দেয়া এক পোস্টে বলেন, মার্কিন পরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর, ইসরায়েলের প্রধানমন্ত্রীর পাশাপাশি সৌদি যুবরাজের সঙ্গে তার বৈঠক এবং নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য ইরান-বিরোধী আরেকটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় যা বিজ্ঞানী ফাখরিজাদে হত্যার মধ্যদিয়ে দিনের আলো মতো পরিষ্কার হয়েছে।

ইরানের বিজ্ঞানী হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় দেশগুলোর সবাই নিন্দা প্রকাশ করলেও সৌদি আরব কোনো রকমের নিন্দা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

পরমাণু বিজ্ঞানী হত্যার ঘটনায় ইরানের বক্তব্যে ক্ষুব্ধ সৌদি

আপডেট সময় ১১:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০