ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নির্বাচন নিয়ে ট্রাম্পকে হুমকি বন্ধ করতে বললেন রিপাবলিকান কর্মকর্তা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনো মেনে নিতে রাজি নন ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন জর্জিয়ার এক রিপাবলিকান কর্মকর্তা। ট্রাম্পকে বাক্যবাণে জর্জরিত করে গ্যাব্রিয়েল স্টার্লিং বলেছেন, সবকিছু অনেক বেশি বেশি হয়ে গেছে। সবকিছু। এসব বন্ধ করতে হবে।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের অনুরোধে জর্জিয়ায় ভোট দ্বিতীয়বারের মতো গণনা করা হচ্ছে।

ট্রাম্পের আচরণ সহিংসতা উসকে দিতে পারে আশঙ্কা করে জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টার্লিং বলেছেন, এতে কেউ আহত হতে পারে, কেউ গুলিবিদ্ধ হতে পারে, খুন হতে পারে। যা মোটেও ঠিক নয়।

প্রথম গণনায় জর্জিয়ায় সামান্য ব্যবধানে জিতেছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন তিনি। ক্ষমতা হস্তান্তরে অনুমতি দিলেও ট্রাম্প এখনো হার মেনে নেননি। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান দল থেকে ট্রাম্প এবং ডেমোক্রেট দল থেকে বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন নিয়ে ট্রাম্পকে হুমকি বন্ধ করতে বললেন রিপাবলিকান কর্মকর্তা

আপডেট সময় ০৪:৪২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০