ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা

সিক্স প্যাক বানাচ্ছেন প্রিয়াংকা

অাকাশ বিনোদন ডেস্ক:

চরিত্রের প্রয়োজনে বলিউড তারকাদের প্রায়ই শরীরের গঠন পাল্টাতে হয়। নায়কেরা সিক্স প্যাক বানানোর জন্য অহরহ জিমে ছোটেন। আর নায়িকারা জিরো ফিগারের জন্য ব্যায়ামের পাশাপাশি ডায়েটও করেন। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা। এবার নায়িকা প্রিয়াংকা চোপড়া বানাচ্ছেন সিক্স প্যাক। হলিউডের নতুন একটি ছবির জন্য এখন জোরসে প্রস্তুতি নিচ্ছেন এই ভারতীয় তারকা।

প্রিয়াংকার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’ অবশ্য দর্শকদের একেবারেই তুষ্ট করতে পারেনি। তবে এ জন্য দমে যাননি প্রিয়াংকা। বরং দ্বিগুণ উদ্যম নিয়ে পরবর্তী ছবির জন্য নিজেকে তৈরি করছেন। রোমান্টিক কমেডি ধাঁচের এই ছবির নাম ‘ইজেন্ট ইট রোমান্টিক?’। এখানে মূল নায়িকা রেবেল উইলসন। আর প্রিয়াংকা পার্শ্ব-অভিনেত্রী। তাঁর চরিত্রটি একজন জিম ইন্সট্রাক্টরের। পরিচালক টোড স্ট্র্যাটাস স্কালসন মনে করেন, প্রিয়াংকার বডি এমনিতেই এই চরিত্রের জন্য যথেষ্ট ফিট। কিন্তু সাবেক এই বিশ্বসুন্দরী তা মনে করছেন না। এ জন্য সিক্স প্যাক বানানোর জন্য আদাজল খেয়ে নেমেছেন। কিছুদিন আগে ভারত থেকে ঘুরে গিয়েছেন প্রিয়াংকা। সামনের কিছুদিন তাঁকে কড়া ডায়েটের মধ্যে থাকতে হবে দেখেই দেশে এসে এবার নাকি পেট পুরে খেয়ে গিয়েছেন।

২০১৪ সালে ভারতের নারী মুষ্টিযোদ্ধা মেরি কমের জীবনী নিয়ে ‘মেরি কম’ নামে একটি সিনেমা তৈরি হয়েছিল। সেখানে নাম ভূমিকায় অভিনয় করেন প্রিয়াংকা। মুষ্টিযোদ্ধার চরিত্রের জন্যও তাঁকে বডি বিল্ডিং করতে হয়েছিল তখন। কিন্তু সিক্স প্যাক এর আগে কখনোই বানাননি। সিক্সে প্যাকে এই নায়িকাকে কেমন দেখায়, সেই অপেক্ষাতেই আছেন তাঁর সব ভক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও

সিক্স প্যাক বানাচ্ছেন প্রিয়াংকা

আপডেট সময় ০৫:৫৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭