ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পান্তোয়া পিঠা রেসিপি

আকাশ নিউজ ডেস্ক: 

শীত মানেই ঘরে ঘরে নানা পিঠার সমাহার। এই সময়ে মিষ্টি, ঝাল নানারকম বাহারি স্বাদের পিঠা ছোট-বড় সবার খুব পছন্দ।

এই সময়ে খেতে পারেন মজাদার পান্তোয়া পিঠা। খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন এই পিঠা।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন পান্তোয়া পিঠা-

উপকরণ :

ডিম ৬টি, চিনি ১.৫ কাপ, ময়দা ১.৫ কাপ, লবণ পরিমাণমতো, তেল পরিমাণমতো।

প্রণালি :

প্রথমে একটি বাটিতে চারটি ডিম নিয়ে তাতে ১ কাপ চিনি ও পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এক কাপ পরিমাণ ময়দা, ডিম ও চিনির মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিয়ে বেটার তৈরি করতে হবে।

বেটার শক্ত হয়ে গেলে তাতে ১/২ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নেবেন এবং ১৫ মিনিট ঢেকে রাখুন। খেয়াল রাখতে হবে বেটারটি যেন পাটিসাপটা পিঠার বেটারের মতো নরম হয়।

এর পর একটি প্যানে সামান্য তেল দিয়ে তাতে দুটো ডিম দিয়ে অমলেট তৈরি করে নেব। এ ক্ষেত্রে লক্ষ রাখবেন ডিমের কুসুম যেন ভেঙে না যায়। এখন ডিমের ওপর ২ চামচ চিনি দিয়ে দিতে হবে। এবং ডিম ভেজে নিতে হবে।

ডিম ভাজা হলে লম্বা করে ফোল্ড করে নেব এবং প্যান থেকে তুলে নেব। এবার প্যানে তেল ব্রাশ করে তাতে বেটার থেকে এক টেবিল চামচ বেটার পাটিসাপটা পিঠার মতো পাতলা করে দিয়ে ঢাকনা দিয়ে ৪/৫ মিনিট অল্প আঁচে রাখব।

পিঠার ওপর ভেজে রাখা ডিম দিয়ে ফোল্ড করে রাখুন। এ সময় চুলার আঁচ যেন কম থাকে। এবার ফোল্ড করা ভাজা পিঠা প্যানের এক পাশে রেখে প্যানে আবারও বেটার দিয়ে তাতে ফোল্ড করা পিঠা দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে নেবেন। হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পান্তোয়া পিঠা রেসিপি

আপডেট সময় ১১:৫৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০