ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

কাশ্মীর ইস্যুতে চীনকে ধন্যবাদ ইমরান খানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাশ্মীর বিরোধ দীর্ঘদিন ধরে চীনের সামঞ্জস্যপূর্ণ নীতির কারণে বেইজিংকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

মঙ্গলবার চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহের সঙ্গে রাজধানী ইসলামাবাদ বৈঠকে করেন ইমরান খান। গত আগস্টে স্বায়ত্বশাসিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। এমন পরিস্থিতিতে চীন জম্মু-কাশ্মীরকে সমর্থন করায় বেইজিংয়ের প্রশংসা করেছেন ইমরান খান।

তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, জম্মু-কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত। কিন্তু দুই দেশই এটিকে সম্পূর্ণরুপে দাবি করছে। সম্প্রতি লাদাখের চীন সীমান্তে বেইজিং ও দিল্লির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যেই কাশ্মীর নিয়ে নয়া দিল্লির একতরফা পদক্ষেপের সমালোচনা করেছে চীন।

গত মাসে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান ঝাও বলেন, জাতিসংঘের চার্টার (নিরাপত্তা কাউন্সিল ও দ্বিপক্ষীয় চুক্তি) অনুযায়ী কাশ্মীর বিরোধ সঠিকভাবে ও শান্তিপূর্ণভাবে সমাধান হওয়া উচিত।

এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, জেনারেল ওয়েই ফেংহে প্রতিনিধি দল নিয়ে তিন দিনের সফরে পাকিস্তানে আসেন।

ইমরান খান বলেন, ভারতীয় পদক্ষেপগুলো ভারতীয় সংখ্যালঘু, নিরীহ কাশ্মিরীদের স্বাধীনতা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।

এদিকে চীন ও পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা বাড়াতে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে চীনের পক্ষে ওয়েই ফেংহে এবং পাকিস্তানের পক্ষে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ জেনারেল নাদিম রেজা সই করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

কাশ্মীর ইস্যুতে চীনকে ধন্যবাদ ইমরান খানের

আপডেট সময় ১০:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০