ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’ আসছে ১১ ডিসেম্বর

আকাশ বিনোদন ডেস্ক : 

গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক সিয়াম জুটির প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। তবে নানা জটিলতায় তখন এটি মুক্তি পায়নি।

এক বছর পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে চয়নিকা চৌধুরীর পরিচালিত প্রথম সিনেমাটি। আগামী ১১ ডিসেম্বর ‘বিশ্বসুন্দরী’ প্রেক্ষাগৃহে আসছে।

সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু বলেন, বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ এখনো বিদ্যমান। তবে আমরা মনে করি, প্রেক্ষাগৃহ বাঁচিয়ে রাখার স্বার্থে এ মুহূর্তে সবাইকেই নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা এ সময়ে বড় বাজেটের সিনেমাটি মুক্তি দেওয়ার সাহস করছি। আশা করছি অন্য প্রযোজকরাও এগিয়ে আসবেন।

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, মানবপ্রেম ও দেশপ্রেমকে ঘিরে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার গল্প। আশা করছি সব শ্রেণীর দর্শক পরিবার নিয়ে উপভোগ করার মত একটি সিনেমা দেখতে পাবেন।

সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এতে পরী-সিয়াম ছাড়া আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন ও সীমান্তসহ অনেকে।

‘বিশ্বসুন্দরী’ সিনেমার গান এরইমধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে। ‘তুই কি আমার হবি রে’ গানটি ইউটিউবে ৩ কোটিরও বেশি ভিউ পেয়েছে। সিনেমাটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’ আসছে ১১ ডিসেম্বর

আপডেট সময় ১০:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০