ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন প্রটোকল ছাড়াই রাজস্ব সার্কেলে আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে আ. লীগ নেতার চিঠি, কী আছে এতে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তৃণমূলের নারীরা : মঈন খান মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী রক্তের শর্করা কমাবে ডায়াবেটিসের নতুন ইনজেকশন

রোহিঙ্গাদের জন্য বিএনপির মায়াকান্না মানায় না: হাছান মাহমুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, অং সান সু চির হাতে যেমন রোহিঙ্গাদের রক্ত মাংসের পোড়া গন্ধ, তেমনি বিএনপি নেতাদের হাতেও সাধারণ মানুষের রক্ত মাংসের পোড়া গন্ধ। তাই রোহিঙ্গাদের জন্য বিএনপির মায়াকান্না মানায় না। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বাধীন বাংলা বেতারের কিংবদন্তি কণ্ঠশিল্পী আবদুল জব্বারের মৃত্যুতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত শোকসভায় এ কথা বলেন।

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে উল্লেখ করে সরকারি দলের এই মুখপাত্র বলেন, দেশের মানুষ যখন বন্যায় ভাসছিল তখন বিএনপি নেত্রী লন্ডনে বসে শপিং করছিলেন। খালেদা জিয়া পারতেন রোহিঙ্গাদের দুর্দশা দেখে ছুটে আসতে। কিন্তু আসেননি, তারা এখন রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন।

সারা বিশ্ব যখন রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকারের প্রশংসা করছে তখন বিএনপি চুপ করে বসে আছে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব, আমেরিকা ও তুরস্কের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশে রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করছেন। আর বিএনপি চুপ। আসলে বিএনপি কারও প্রশংসা করতে পারে না। আর করবেই বা কীভাবে, লন্ডনে খালেদা জিয়া ব্যস্ত আইএসআই এর সঙ্গে বৈঠকে এবং মির্জা ফখরুল ইসলাম ব্যস্ত প্রেসক্লাবের সামনে মানববন্ধন নিয়ে। এ সময় তিনি নোবেল পুরস্কারের কমিটিকে উদ্দেশ্য করে বলেন, সু চির মতো শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে কেউ যেন আর এমন বর্বরতা কেউ না করতে পারে সে বিষয়েও নোবেল কমিটিকে চিন্তা করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্যে ৭ লাখ নিবন্ধিত ও বাকিরা নিবন্ধিত নয়। বাংলাদেশ পৃথিবীর সর্বোচ্চ ঘনবসতির দেশ। তার মধ্যে এই বিশাল বিদেশি নাগরিকদের সাহায্য করা সম্ভব নয়। তারপরও আমরা যথাযথ চেষ্টা করে যাচ্ছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সদ্যপ্রয়াত শিল্পী আবদুল জব্বারের স্মৃতিচারণ করে বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন শিল্পী আবদুল জব্বার মুক্তিযোদ্ধাদের উৎসাহ বাড়াতে অনেক কালজয়ী গান গেয়েছেন। এসব অমর শিল্পীদের কারণেই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এত সহজে রচিত হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

রোহিঙ্গাদের জন্য বিএনপির মায়াকান্না মানায় না: হাছান মাহমুদ

আপডেট সময় ০৪:১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭