ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রাহুল রায়

আকাশ বিনোদন ডেস্ক : 

‘আশিকি’ সিনেমাখ্যাত বলিউড অভিনেতা রাহুল রায়ের ব্রেন স্ট্রোক হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

রাহুল রায়ের ভাই রোমীর সেন জানান, রাহুল ‘কার্গিল’ সিনেমার শুটিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নিলে জানা যায় তার ব্রেন স্ট্রোক হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালটির আইসিইউতে রাখা হয়েছে। তবে তার অবস্থা ভালোর দিকে।

হাসপাতালে নেওয়ার পর ৫২ বছর বয়সী এই অভিনেতার করোনা টেস্ট করা হয়।
তবে তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

১৯৯০ সালে মহেশ ভাট পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘আশিকি’র মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রাহুলের। রাহুল জনপ্রিয় টেলিভিশন শো বিগ বসের প্রথম সিজনের বিজয়ী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রাহুল রায়

আপডেট সময় ১০:৪৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০