ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাওনা টাকা চাওয়ায় স্ত্রীকে দিয়ে ধর্ষণচেষ্টার মামলা!

আকাশ জাতীয় ডেস্ক:

পাওনা টাকা চাওয়ায় ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা দিয়ে এক ব্যবসায়ীকে হয়রানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হেলাল উদ্দিন ভোলার চরফ্যাশনের জাহানপুর পাঁচকপাট এলাকার মাছ ব্যবসায়ী। তিনি উপজেলার জাহানপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

হেলাল উদ্দিন বলেন, ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৭২৮ নম্বর মামলার বাদী ওই নারী একই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার জেলে স্বামীর কাছে ব্যবসায়ীক দাদন দেয়া বাবদ আমি ১৩ লাখ টাকা পাওনা। তিনি আমার মাছের আড়তে মাছ না দেয়ায় ওই টাকা ফেরত চাইলে উল্টো আমার বিরুদ্ধে তার স্ত্রীকে দিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দিয়ে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করেন। একইসঙ্গে আমার পাওনা ১৩ লাখ টাকা না দিয়ে পার পাওয়ার চেষ্টা করছেন তারা।

ধর্ষণ চেষ্টার অভিযোগে গত ১২ নভেম্বর করা মামলায় অভিযোগ করা হয়, গত ৯ অক্টোবর রাত ১২টায় ওই নারীর বসতঘরের টিন ছুটিয়ে হেলাল উদ্দিন ওই নারীকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন। তবে মামলা সংক্রান্ত এফিডেভিটে ‘ধর্ষণ করেছে’ বলে উল্লেখ করেছেন বাদী। এ ঘটনা নিয়ে জাহানপুর এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত হেলাল উদ্দিন চৌধুরী এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে শশিভূষণ থানায় একটি আবেদন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামলাটির তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাওনা টাকা চাওয়ায় স্ত্রীকে দিয়ে ধর্ষণচেষ্টার মামলা!

আপডেট সময় ১০:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০