ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নওগাঁ থেকে জেএমবির সক্রিয় সদস্য আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

নওগাঁ সদর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য ফজলে রাব্বি ইসলাম ওরফে রিমনকে (২০) আটক করেছে বরিশাল র‌্যাব-৮। গত শনিবার রাতে তাকে আটক করে র‌্যাব-৮’র বিশেষ দল। আটক রাব্বি নওগাঁ পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কোমাইগাড়ী এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে।

রবিবার সন্ধ্যায় র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাব্বি র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে। সে দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, নওগাঁ, মাদারীপুর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করত বলেও র‌্যাবকে জানিয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে বলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নওগাঁ থেকে জেএমবির সক্রিয় সদস্য আটক

আপডেট সময় ১০:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০