ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাফরুলে মাকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর কাফরুলে মাকে পিটিয়ে হত্যার পর মরদেহ আগুনে পোড়ানোর অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম সিমা আক্তার। তবে ছেলেসহ আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল কাফরুলের বাইশটেকীতে যায়। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে নেয়া হয়।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ বাইশটেকী ইমামনগর এলাকার একটি বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। মরদেহটি ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি। ময়নাতদন্তের পরই বোঝা যাবে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, নাকি আগুনে পুড়ে মারা গেছেন। নাকি আগে তাকে হত্যা করা হয়েছে এরপর পুড়িয়ে ফেলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই আমরা এসব বিষয় গুরত্বের সঙ্গে দেখবো।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এই বিষয়ে নিহতের পরিবার থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ছেলেসহ পাঁচজনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। পরে বিস্তারিত বলা সম্ভব হবে।

ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাফরুলে মাকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগ

আপডেট সময় ০৯:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০