ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যার তীব্র নিন্দা তুরস্কের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরানের শীর্ষ স্থানীয় পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। ঘৃণ্য এই অপরাধের পেছনে যারাই থাকুক তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে দেশটি।

শনিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি পরমাণুবিজ্ঞানী হত্যার নিন্দা জানিয়েছে বলে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, তেহরানে ইরানের বিজ্ঞানী সশস্ত্র হামলায় নিহত হওয়ার ঘটনায় আমরা গভীর ভাবে দুঃখিত। এই ঘৃণ্য কাজের আমরা কঠোর নিন্দা জানাই এবং ইরানের সরকার ও নিহত বিজ্ঞানীর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা আশা করি যারাই এই ঘৃণ্য অপরাধের পেছনে থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। আমরা সব পক্ষকে ধৈর্যধারণের আহবান জানাবো যাতে এ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে না পড়ে।

ইরানের রাজধানী তেহরানের কাছে শুক্রবার প্রথিতযশা বিজ্ঞানী ও গবেষক মোহসেন ফাখরিজাদেহ সন্ত্রাসী হামলায় খুন হন।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, এ হত্যাকাণ্ডে ইসরাইলের গোয়েন্দারা জড়িত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ প্রথম থেকেই এ হত্যাকাণ্ডের সঙ্গে ইসরাইল জড়িত বলে জোরালো দাবি করে আসছেন।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে দ্বিমুখী নীতি পরিহার করে বর্বর এ হত্যাকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যার তীব্র নিন্দা তুরস্কের

আপডেট সময় ০৫:২১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০