ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

নাইজেরিয়ায় খামারে ৪৩ শ্রমিককে গলা কেটে হত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

নাইজেরিয়ায় একটি খামারে কর্মরত ৪৩ শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া আরও ছয় জনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুড়ির কাছে কোশব নামক গ্রামে কৃষক শ্রমিকদের বেঁধে এবং গলা কেটে হত্যা করে জঙ্গিরা। খবর রয়টার্স ও আল জাজিরার।

একজন গ্রাম্য নেতা এবং স্থানীয় যোদ্ধা জানিয়েছেন, স্থানীয় সরকারি অঞ্চল কাওয়াশেবি জামারমারি খামারে শ্রমিকরা ধান রোপণ করছিলেন। স্থানীয় সময় সকালের শেষ দিকে এই হামলা চালানো হয়।

স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা বাবাকুরা কোলো বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমরা ৪৩টি মরদেহ পেয়েছি। সবাইকে হত্যা করা হয়েছে। আরও ছয়জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে।

তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। হামলাকারীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

তবে বাবাকুরা কোলো দাবি করেন, এটা বোকো হারামের কাজ তাতে কোনো সন্দেহ নেই। তারা এই এলাকায় কৃষকদের ক্রমাগত আক্রমণ করছে।

ইব্রাহিম লিমান নামে আরেক স্থানীয় যোদ্ধা জানান, নিহত কৃষকরা কাজের খোঁজে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী সোকোতো অঞ্চল থেকে কশোবি এসেছিলেন। মোট ৬০ জন কৃষকের সঙ্গে ধানক্ষেতে কাজ করার চুক্তি ছিল। ৪৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন ছয়জন। আরও আট কৃষক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের অপহরণ করা হয়েছে।

এর আগে গত মাসে মাইদুগুরি এলাকার কাছে পৃথক দু’টি ঘটনায় ২২ জন কৃষককে হত্যা করেছিল বোকো হারামের সদস্যরা।

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বোকো হারাম এবং ইসলামিক স্টেট বেশ সক্রিয়। তাদের সঙ্গে সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখের বেশি মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

নাইজেরিয়ায় খামারে ৪৩ শ্রমিককে গলা কেটে হত্যা

আপডেট সময় ০১:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০