ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

ম্যাক্রোঁর সমালোচনা; পাকিস্তানের অনুরোধ প্রত্যাখ্যান ফ্রান্সের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর ক্ষুব্ধ হয়েছে ফ্রান্স। মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে ক্ষুব্ধ ব্যক্তির হাতে সেপ্টেম্বরে প্যারিসে এক স্কুলশিক্ষক নিহতের ঘটনার প্রতিবাদে ম্যাক্রোঁর বিবৃতি ইমরানকে ক্ষুব্ধ করে।

ইমরান তখন ‘অমুসলিম দেশে ইসলামভীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ’ হওয়ার ডাক দেন। পাকিস্তানি সংসদ আরও এক ধাপ এগিয়ে প্যারিস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের প্রস্তাব দেয়। পরে জানা যায়, তিন মাস ধরে ওখানে পাকিস্তানের রাষ্ট্রদূতের পদটি খালি রয়েছে।

এর পাল্টা জবাব দিচ্ছে ফ্রান্স। ফ্রান্সের তৈরি মিরেজ জঙ্গিবিমান কিনেছিল পাকিস্তান। ১৫০টি মিরেজ। এগুলোর সংস্কার (আপগ্রেড) প্রয়োজন। সংস্কারের জন্য পাকিস্তান অনুরোধ করলে ফ্রান্স তা প্রত্যাখ্যান করে।
ফ্রান্সে তৈরি তিনটি সাবমেরিন আছে পাকিস্তানের। এগুলোর নাম : খালিদ, সাদ ও হামজা। এ সাবমেরিনগুলোর পানির নিচে বেশিক্ষণ থাকার সক্ষমতা বৃদ্ধির পদ্ধতি উন্নত করার জন্য অনুরোধ করা হলে তা নাকচ করে দেয় ফ্রান্স। শুধু তাই নয়। ফ্রান্সের বানানো রাফায়েল জঙ্গিবিমান কিনেছে কাতার। ফ্রান্স কাতারকে বলেছে, রাফায়েল দেখভাল করার জন্য পাকিস্তানি কোনো টেকনিশিয়ানকে নিয়োগ দেওয়া যাবে না। কারণ ওই টেকনিশিয়ান পাকিস্তানে তথ্য পাচার করতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

ম্যাক্রোঁর সমালোচনা; পাকিস্তানের অনুরোধ প্রত্যাখ্যান ফ্রান্সের

আপডেট সময় ১০:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০