ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

যুক্তরাজ্যের ভ্যাকসিন মন্ত্রী হলেন নাদিম জাহাওয়ী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাজ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিচালনার জন্য ভ্যাকসিন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী নাদিম জাহাওয়ী। তিনি দেশটির স্ট্রাটফোর্ড-অন-অ্যাভনের এমপি। তাকে আগামী গ্রীষ্ম পর্যন্ত এ দায়িত্ব দিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর দ্য গার্ডিয়ান।

বড়দিনের পূর্বেই ভ্যাকসিন কার্যক্রম শুরু হতে যাচ্ছে বৃটেনে। বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এক টুইটে জানান, নতুন এই সিদ্ধান্তে তিনি আনন্দিত। বর্তমানে জাহাওয়ীর প্রাথমিক কাজ হবে মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেয়া নিশ্চিত করা।

এ নিয়ে জাহাওয়ী নিজের টুইটারে এক টুইট বার্তায় বলেন, অনেক বড় দায়িত্ব পেয়েছি, অনেক বড় চ্যালেঞ্জ সামনে। আমাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব ভ্যাকসিন সরবরাহ করা হবে।

নাদিম জাহাওয়ী ১৯৬৭ সালে ইরাকের বাগদাদে এক কুর্দি পরিবারে জন্মগ্রহণ করেন। নয় বছর বয়সে ১৯৭৬ সালে তিনি তার পরিবারের সঙ্গে ইরাক থেকে যুক্তরাজ্যে পাড়ি দেন।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ক্যামিকেল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী নাদিম জাহাওয়ী বর্তমানে তিনি দেশটির কনজারভেটিভ দলের নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

যুক্তরাজ্যের ভ্যাকসিন মন্ত্রী হলেন নাদিম জাহাওয়ী

আপডেট সময় ১০:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০