ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

উত্তাল ভারত, গায়ে আগুন দিয়ে ৩ কৃষকের আত্মাহুতির চেষ্টা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতের বিতর্কিত নতুন কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত। তারই জের ধরে উড়িষ্যা রাজ্যে তিন কৃষক আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার উড়িষ্যা বিধানসভার সামনে তারা গায়ে আগুন ধরানোর চেষ্টা করলে, সেখানকার নিরাপত্তাকর্মীরা তাদের বিরত করেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, উড়িষ্যা বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে। অধিবেশনের কারণে ওই এলাকায় কড়া নিরাপত্তা ছিল গতকাল। বিধানসভার সামনেই কটকের তিন কৃষক গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি আন্দাজ করতে পেরে নিরাপত্তকমীরা দৌড়ে এসে তাদের বিরত করেন।

ওই তিন কৃষক পুলিশকে জানিয়েছেন, বিতর্কিত কৃষি আইন ও অথাগড় জেলা সমবায় ব্যাংকের ঋণের অনিয়মের অভিযোগে তারা এই ধরনের চূড়ান্ত পদক্ষেপ নিয়েছিলেন।

সমবায় ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় কৃষকরা প্রশাসনের নজরে আনতে চেয়েছিলেন।

উল্লেখ্য, ভারতজুড়ে কৃষকদের বিক্ষোভ এবং বিরোধী দলগুলোর অনুরোধ উপেক্ষা করে গত ২৭ সেপ্টেম্বর কৃষি সংস্কার সংক্রান্ত বিতর্কিত তিনটি বিল পাস হয়। এরপর থেকে কৃষি আইনটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন দেশটির কৃষকরা। বিতর্কিত এই আইনটি ঘিরে পাঞ্জাব, হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে কৃষক অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

উত্তাল ভারত, গায়ে আগুন দিয়ে ৩ কৃষকের আত্মাহুতির চেষ্টা

আপডেট সময় ০৪:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০