ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

পরমাণু বিজ্ঞানী হত্যার কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা ইরানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে হত্যার কঠিন প্রতিশোধ নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

শুক্রবার রাতে এক বার্তায় তিনি ঘোষণা করেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ও শয়তান ইহুদিবাদী সরকারের ভাড়াটে সন্ত্রাসীরা ইরানের আরেকজন বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করেছে। খবর পার্সটুডের।

শহীদ ফাখরিজাদেকে ইরানের প্রতিরক্ষা শিল্পের শীর্ষস্থানীয় একজন ব্যবস্থাপক হিসেবে উল্লেখ করে বাকেরি বলেন, তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ফাখরিজাদেকে হত্যায় ইরানের প্রতিরক্ষা শিল্পের জন্য বড় রকমের ক্ষতি হিসেবে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, তবে শত্রুদের জেনে রাখা উচিত শহীদ ফাখরিজাদে যে পথ দেখিয়ে দিয়ে গেছেন তা কখনো বন্ধ হওয়ার নয়।

ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলায় নিহত হন।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাখরিজাদেকে বহনকারী গাড়িতে হামলা চালায়।

এ সময় ইরানের এই পদার্থবিজ্ঞানীর দেহরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয় এবং মোহসেন ফাখরিজাদে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

পরমাণু বিজ্ঞানী হত্যার কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা ইরানের

আপডেট সময় ০১:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০