ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

এবার করোনা ভ্যাকসিন না নেওয়ার ঘোষণা ব্রাজিল প্রেসিডেন্টের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মহামারীর কবলে গোটা পৃথিবী। কেটে গেছে কয়েক মাস। পুরো বিশ্ব তাকিয়ে আছে কোভিড ভ্যাকসিনের দিকে। শোনা যাচ্ছে, আর খুব বেশি অপেক্ষা নয়। শিগগিরি দেখা মিলতে পারে ভ্যাকসিনের। এই পরিস্থিতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর মুখে শোনা গেল ভিন্ন কথা। সোজা জানিয়ে দিলেন, তিনি ভ্যাকসিন নেবেন না! এটা তার অধিকার।

আসলে করোনা ভ্যাকসিনের বিষয়ে সংশয়াচ্ছন্ন বলসোনারো। তিনি আগেও একাধিকবার ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। এবার এক লাইভে ভ্যাকসিন নিতে সরাসরি অস্বীকার করলেন তিনি। তার কথায়, “আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আমি ভ্যাকসিন নেব না। এটা আমার অধিকার।”

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ওই লাইভ অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
নিজে ভ্যাকসিন নিতে অস্বীকার করার পাশাপাশি ব্রাজিলের প্রেসিডেন্ট বারবার বলেছেন, ভ্যাকসিন বাজারে আসার পরে তা নেওয়ার কোনও প্রয়োজন নেই ব্রাজিলের নাগরিকদের। গত অক্টোবরেই তিনি রসিকতা করে বলেছিলেন, ভ্যাকসিন কেবল তার কুকুরের প্রয়োজন হবে। কেবল ভ্যাকসিন নয়, মাস্কের কার্যকারিতা নিয়েও তার সন্দেহ। বলসোনারোর দাবি, এখনও পর্যন্ত ভাইরাস সংক্রমণ রুখতে মাস্ক কতটা কার্যকরী, সে বিষয়ে খুব সামান্য প্রমাণই পাওয়া গেছে। তাই মাস্ক পরার বিষয়েও তিনি সন্দিহান।

প্রসঙ্গত, গত জুলাইয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। প্রথম থেকেই মহামারীর বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গোটা বিশ্বে করোনায় মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে এখনও পর্যন্ত ১ লাখ ৭১ হাজার মানুষ করোনার প্রকোপে মারা গেছেন। যদিও মোট আক্রান্তের হিসেবে ব্রাজিল তিন নম্বরে। তার অবস্থান আমেরিকা ও ভারতের পরে। এখনও পর্যন্ত ৬২ লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন ব্রাজিলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

এবার করোনা ভ্যাকসিন না নেওয়ার ঘোষণা ব্রাজিল প্রেসিডেন্টের

আপডেট সময় ০২:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০