ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লার বরুড়া পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে (৩৫) দিনদুপরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন তার সহযোগী রানা (৩৩)।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নের জীবনপুর গ্রামের হাসেম মার্কেটের ছানাউল্লাহর চা দোকানে এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম উপজেলার জিনসার গ্রামের আবদুল মালেকের ছেলে এবং আহত রানা একই গ্রামের সাহেব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হাসেম মার্কেটে ছানাউল্লাহর চা দোকানে জহিরুল ইসলাম ও তার সহযোগী মো. রানা চা পান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্তরা এসে দা দিয়ে জহিরুল ইসলামের মাথায় ও শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় রানাও আহত হয়।

স্থানীয়রা জহিরুল ইসলাম ও রানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন। রানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, জহিরুল ইসলামের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পত্তির বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৯:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০