ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুতার দাম ৪৩ লাখ টাকা

আকাশ নিউজ ডেস্ক:  

জুতার দাম ৫১ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রা প্রায় ৪৩ লাখ টাকা। এটি যেই সেই জুতা নয়; ছাগলের চামড়া দিয়ে তৈরি আড়াইশ বছর আগেকার পাদুকা।

ফ্রান্সের সর্বশেষ রানি মারি-আনতোয়ানেতের জুতা জোড়া রোববার নিলামে তোলা হয়৷

জুতা জোড়ার দাম সর্বোচ্চ ১০-১২ হাজার ডলার পর্যন্ত দাম উঠতে পারে বলে ধারণা করছিলেন অনসেন্ট নিলাম হাউসের কর্মকর্তারা৷

কিন্তু নিলামে তোলার পর সারাবিশ্ব থেকে ডাক উঠতে থাকে এর৷ শেষ পর্যন্ত তা বিক্রি হয় ৫১ হাজার ডলারে। সংগ্রহে রাখার জন্য এ জুতা জোড়া যিনি কিনেছেন, তার নাম প্রকাশ করা হয়নি৷

সাদা রঙের ৮ দশমিক ৮ ইঞ্চি লম্বা এ জুতা ছাগলের চামড়া দিয়ে তৈরি৷ কিছুটা উঁচু হিলের এ জুতার ওপরের অংশটি রিবন দিয়ে সাজানো৷

দেশটির ষোড়শ রাজা লুইয়ের স্ত্রী মারি-আনতোয়ানেতে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন৷ বছর দুয়েক আগে রানির ব্যবহৃত অলঙ্কারও নিলামে তোলা হয়েছে৷ কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জুতার দাম ৪৩ লাখ টাকা

আপডেট সময় ১০:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০