ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেল প্রামাণ্যচিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’

আকাশ বিনোদন ডেস্ক : 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’ মুক্তি পেয়েছে। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেপ্লেক্সে শুক্রবার (২০ নভেম্বর) প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো।

‘বায়োগ্রাফি অব নজরুল’ প্রদর্শনীর ভার্চুয়াল উদ্বোধন করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বর্ণিল কর্মময় জীবনের নানা দিক নিয়ে নির্মিত হয়েছে ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই প্রামাণ্যচিত্র। নির্মাতা ফেরদৌস খান পরিচালিত এই ডকুফিল্মের নেপথ্যে কণ্ঠদান করেছেন অভিনেতা আসাদুজ্জামান নূর এবং আবৃত্তিশিল্পী প্রজ্ঞা লাবনী। নজরুল সেন্টারের ব্যানারে নির্মিত ‘বায়োগ্রাফি অব নজরুল’র আবহসংগীত পরিচালনা করেছেন শিল্পী পিন্টু ঘোষ।

উদ্বোধনী আয়োজনে নির্মাতা ও কলাকুশলীরা জানান, প্রামাণ্যচিত্রটি বাংলাদেশের ৬৪টি জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনসহ বিভিন্ন স্কুল কলেজে প্রদর্শন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

মুক্তি পেল প্রামাণ্যচিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’

আপডেট সময় ১১:৩১:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০