ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

ফ্রান্সে শরণার্থী শিবির উচ্ছেদ, হাজার হাজার মানুষ গৃহহীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাজধানী প্যারিস থেকে শরণার্থীদের শিবির উচ্ছেদ করে দিয়েছে ফরাসি পুলিশ। উচ্ছেদ হওয়া শরণার্থীদের মধ্যে বেশিরভাগই মুসলিম এবং দরিদ্র রাষ্ট্র সোমালিয়া ও আফগানিস্তান থেকে ফ্রান্সে আশ্রয় নিয়েছিলেন।

আশঙ্কা করা হচ্ছে, এর ফলে অন্তত ২ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বর্তমানে ফ্রান্সজুড়ে কোভিড-১৯ সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। এ নিয়ে দেশটিতে চলছে কড়াকড়ি। তারই অংশ হিসেবে শরণার্থী শিবির উচ্ছেদ করা হয়েছে।

খবরে জানানো হয়, রাতের অন্ধকারেই উচ্ছেদ কার্যক্রম চালায় পুলিশ। একে কোভিড-১৯ সংক্রমণ থামানোর অংশ দাবি করলেও অনেকেই একে রাজনৈতিক পদক্ষেপ বলছে।

ফরাসি অভিবাসন নীতির সমালোচকরা এর সমালোচনা করেছেন। শরণার্থী সহায়তা সংস্থার দাবি, শিবিরটিতে শিশুসহ প্রায় দুই হাজার উদ্বাস্তুর বসবাস ছিল। সেখানকার বাসিন্দাদের এখন রাস্তায় থাকতে হবে বলে আশঙ্কা শরণার্থী বিষয়ক আইনজীবিদের।

ঘটনার রাতে কর্তৃপক্ষ শরণার্থীদের উচ্ছেদ করতে গিয়ে তাদের বাসে ওঠার নির্দেশ দেয়। লোকজন বাসে উঠতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ফলে পুলিশ বাধ্য হয়ে শরণার্থীদের মধ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

ফ্রান্সে শরণার্থী শিবির উচ্ছেদ, হাজার হাজার মানুষ গৃহহীন

আপডেট সময় ১০:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০