ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসের ছাদে নারীর লাশ; অর্থ লেনদেনের জেরে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটায় বাসের ছাদে ব্যারেলের মধ্যে পাওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় উদঘাটন হয়েছে। শুক্রবার রাতে ওই নারী লাশ উদ্ধারের পর শনিবার দিনভর চেষ্টায় তার পরিচয় উদঘাটন এবং হত্যাকারীদের সনাক্ত করে গৌরনদী থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহত ওই নারীর নাম সাবিনা ইয়াসমিন (৩৪)। তিনি গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিয়াসুর এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী শহিদুল ইসলাম শফিকুল স্ত্রী এবং পার্শ্ববর্তী মুলাদী উপজেলার নাজিরপুর এলাকার সাহেব আলীর মেয়ে। ৩ সন্তানের জননী সাবিনা ইয়াসমিন দিয়াসুর এলাকার বাসা ভাড়া দিয়ে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকায় বাসা বাসায় বসবাস করত। কাতার প্রবাসী স্বামীর সহায়তায় বিদেশে লোক পাঠাতো সাবিনা।

শহিদুল ইসলামের ছোট ভাই মনির হাওলাদার জানান, তার ভাই-ভাবীর মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য গৌরনদীর মাহিলাড়া এলাকার খালেক হাওলাদার বেশ কিছুদিন আগে ৪ লাখ টাকা দেয়। বিলম্ব হওয়ায় খালেক বিদেশে যেতে অসম্মতি জানালে সাবিনা সম্প্রতি তাকে (খালেক) দেড় লাখ টাকা ফেরত দেয়। গত শুক্রবার সকালে দুই সন্তান নিয়ে দিয়াসুরের বাড়ি আসে তার ভাবী। সকাল ১০টার দিকে খালেক ডাকছে বলে বরিশাল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাবিনা। সারা দিনেও সে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়ে। ওই রাতে ভূুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুরঘাটা বাসস্ট্যান্ডে একটি বাসের ছাদে ব্যারেলের মধ্য থেকে অজ্ঞাতনামা হিসেবে সাবিনার লাশ উদ্ধার করে পুলিশ। আজ দিনভর চেষ্টা এবং তার আঙ্গুলের ছাপ ম্যাচিং (মিলিয়ে) করে সাবিনার পরিচয় সনাক্ত করেন গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন।

ওসি আফজাল জানান, সাবিনার মুঠোফোন ট্রাকিং করে দেখা গেছে শুক্রবার সে বরিশাল নগরীতে গিয়েছিলো। টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে সাবিনার মাথার পেছনের দিকে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। পরে তার লাশ গুম করতে ব্যারেলের মধ্যে লাশ ঢুকিয়ে গত শুক্রবার সন্ধ্যায় এক ব্যক্তি গড়িয়ারপাড় থেকে ভূরঘাটাগামী বাসের ছাদে ব্যারেলটি তুলে দেয়। বাসটি ভূরঘাটা পৌঁছার পর মালিক দাবিদার কেউ ব্যারেল না নেয়ায় বাসের শ্রমিকদের সন্দেহ হয়। বাসের শ্রমিকরা ব্যারেলের মুখ খুলে এক নারীর লাশ দেখে পুলিশকে খবর দেয়। তথ্য প্রযুক্তির সহায়তায় আজ দিনভর চেষ্টার পর সন্ধ্যায় ওই নারীর পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানার এসআই আব্দুল হক বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলা তদন্তের দায়িত্ব নিয়েছেন ওসি আফজাল হোসেন নিজেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসের ছাদে নারীর লাশ; অর্থ লেনদেনের জেরে হত্যা

আপডেট সময় ১০:২১:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০