ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

কৃষ্ণাঙ্গকে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তাল ব্রাজিল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের পর এবার কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ব্রাজিল। অভিযুক্তদের শাস্তির দাবিতে সাউ পাউলো-সহ বিভিন্ন শহরে বিক্ষোভ দেখাচ্ছেন অসংখ্য মানুষ। ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। মৃতের নাম জোয়াও আলবের্তো সিলভেরিয়া ফ্রেইটাস বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গত বৃহস্পতিবার ব্রাজিলের কৃষ্ণাঙ্গ সচেতনতা দিবস পালিত হচ্ছিল। সেই উপলক্ষ্যে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল মানবাধিকার সংগঠনগুলো। সেখানে বর্ণবৈষম্যের বিরুদ্ধে যখন মানুষকে সচেতন করার চেষ্টা হচ্ছে তখনই বৃহস্পতিবার রাতে পোর্তো আলগ্রে শহরের একটি সুপার মার্কেটের বাইরে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করল কয়েকজন শ্বেতাঙ্গ নিরাপত্তারক্ষী। সেই ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন ওই সুপার মার্কেটের এক কর্মচারী। আর তারপরই শুরু হয় বিক্ষোভ।

ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সুপার মার্কেটের বাইরে একজন শ্বেতাঙ্গ নিরাপত্তারক্ষী জোয়াও আলবের্তো সিলভেরিয়া ফ্রেইটাস চেপে ধরে আছে। আর কয়েকজন নিরাপত্তারক্ষী তার মুখে সজোরে ঘুঁষি মারছে। এক ব্যক্তি তাদের থামানোর চেষ্টা করলেও সফল হচ্ছেন না। জানা গেছে, পরে গুরুতর জখম অবস্থায় জোয়াওকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ বাদে সেখানেই মৃত্যু হয় তার।

শুক্রবার খবরটি ছড়িয়ে পড়ার পর সাউ পাউলো-সহ বিভিন্ন শহরে থাকা ওই সুপার মার্কেট কোম্পানির বিভিন্ন স্টোরে সামনে বিক্ষোভ দেখাতে থাকেন প্রচুর মানুষ। বিভিন্ন জায়গা স্টোরগুলোতে ভাঙচুরও করা হয়। বিক্ষোভে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগান তোলার পাশাপাশি এই ঘটনাকে আমেরিকায় ঘটে যাওয়া জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের সঙ্গেই তুলনা করতে থাকেন সাধারণ মানুষ। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার দাবিও জানান। পরিস্থিতি দেখে ঘটনাটির তীব্র নিন্দা করে অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

কৃষ্ণাঙ্গকে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তাল ব্রাজিল

আপডেট সময় ১০:১২:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০