ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের উত্যক্ত করায় দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১ আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না: মির্জা ফখরুল দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী নরসিংদীর ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে:আইনমন্ত্রী বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ বাবার মতই আমি নিজের জীবন উৎসর্গ করব: প্রতিমন্ত্রী পুতুল গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামের পাশে মিলল কাটা হাত ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী ঈশ্বরদীতে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ আর সরিষাক্ষেতে নাতনির দেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে

গুরুদাসপুরে বাল্যবিয়ে বন্ধসহ ৮৫ হাজার টাকা অর্থদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:  

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন স্থানে গোপনে বাল্যবিয়ে দেয়ায় বর, বরের বাবা, এমনকি মেয়ের বাবাকেও পৃথকভাবে অর্থদণ্ড করা হয়েছে। সেই সাথে একটি বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) দিনভর ও রাতে বাল্যবিয়ে রোধে মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু রাসেল।

জানা যায়, নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে আজিজুল শেখের (১৮) সাথে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার পারকোল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সীমা খাতুনের সাথে বিয়ে দেয়ায় ছেলের বাবা তফিজ উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই দিনে খুবজীপুর ইউনিয়নের আনন্দনগর গ্রামের আলামত মন্ডলের পুত্র শহিদুল ইসলামের সাথে অষ্টম শ্রেণির ছাত্রী আনিকা খাতুনের বিয়ে দেয়া হয়। বাল্যবিয়ের প্রমাণ পাওয়ায় বর শহিদুলকে ১৫ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে, ধারাবারিষার চলনালী গ্রামের লুৎফর রহমানের মেয়ে রুপালী খাতুনের (১৭) সাথে পাশের সিধুলী গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে মোরশেদ আলীর সাথে বাল্যবিয়ে হলে মেয়ের বাবা লুৎফরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সবশেষে ওইদিন রাতেই গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় পুড়ানপাড়া মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী হাজী আসাদ সোনারের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সুমাইয়া আক্তার ফাতেমাকে বড়াইগ্রামের শাহজাহান খানের পুত্র আরিফুল ইসলামের সাথে বাল্যবিয়ে দেয়ার সময় উভয়পক্ষের অভিভাবকদের আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই চারটি পরিবারের ছেলে মেয়েদের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত পিতামাতার বাড়িতেই অবস্থান করতে হবে মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে বাল্যবিয়ে বন্ধসহ ৮৫ হাজার টাকা অর্থদণ্ড

আপডেট সময় ০৬:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০