ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রেসিপি: গরম গরম ফুলকপির স্যুপ

আকাশ নিউজ ডেস্ক:

শীতের সময় এক বাটি গরম স্যুপ শরীর যেমন চাঙ্গা করে, তেমনি মেটায় পুষ্টির চাহিদা। আর স্যুপ কম ক্যালরির হলে তা ওজন নিয়ন্ত্রণ করে।

শীতে খেতে পারেন গরম গরম ফুলকপির স্যুপ। পুষ্টি উপাদান সমৃদ্ধ, স্বাস্থ্যকর এবং কম ক্যালরিযুক্ত ফুলকপির স্যুপ দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও সাহায্য করে। ১০০ গ্রাম ফুলকপির এক বাটি স্যুপে ২৫ ক্যালরি থাকে।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ফুলকপির স্যুপ-

উপকরণ :

ফুলকপি ১ কাপ, চিকেন স্টক কিউব ১টি, আস্ত জিরা ১ চা চামচ, কাঁচামরিচ ১টি, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, বাটার ১ টেবিল চামচ, পানি ৩ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ ও লবণ ও চিনি স্বাদমতো।

যেভাবে প্রস্তুত করবেন :

একটি পাত্রে বাটার গরম করে আস্ত জিরা, কাঁচামরিচ, রসুন ও পেঁয়াজ হালকা করে ভেজে ফুলকপি দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে অল্প পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পাত্রে ব্লেন্ড করা ফুলকপির মিশ্রন দিয়ে পানি, চিকেন স্টক কিউব, স্বাদমতো লবণ ও চিনি দিয়ে ১০ মিনিট জ্বাল দিয়ে গরম গরম পরিবেশন করুন ফুলকপির স্যুপ।

লেখক: গৃহিণী

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রেসিপি: গরম গরম ফুলকপির স্যুপ

আপডেট সময় ১১:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০