ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করল চীন ও রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতাসহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন। মস্কো থেকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনা পরররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে পরমাণু সমঝোতা রক্ষার উপায় নিয়ে কথা বলেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসের মহামারির মধ্যে রাশিয়া ও চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে দুই মন্ত্রী আলোচনা করেন। এছাড়া, চীনের উদ্যোগে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্প এবং দু দেশের মধ্যে সই হওয়া ইউরেশিয়ান ইকনোমিক ইউনিয়ন চুক্তির সর্বশেষ পরিস্থিতি নিয়েও তারা কথা বলেন।

চীন ও রাশিয়া হচ্ছে ইরানের পরমাণু সমঝোতার দুই গুরুত্বপূর্ণ স্বাক্ষরকারী দেশ। এ ইস্যুতে তারা ইরানের অবস্থানের প্রতি সমর্থন দিয়ে আসছে এবং তেহরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করল চীন ও রাশিয়া

আপডেট সময় ১১:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০