ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রাবন্তীকে কুপ্রস্তাবের অভিযোগে খুলনায় যুবক গ্রেফতার

আকাশ বিনোদন ডেস্ক : 

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত মোবাইল ফোনে কুপ্রস্তাব দেওয়াসহ বিভিন্ন ধরণের আপত্তিকর এসএমএস পাঠানোর অভিযোগে খুলনায় মাহাবুবর রহমান (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গ্রেফতারের পর দুপুরে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গ্রেফতার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন জানায়। এরপর দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গ্রেফতার মাহাবুবর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, মাহাবুবর রহমান ভারতের নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতেন। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে এসএমএস দিতেন মাহাবুব।

এর প্রেক্ষিতে নায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাই-কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিষয়টির বিচার চান। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় গত ১৬ নভেম্বর মামলা দায়ের হয়।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মো. খালিদ উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন ওসি (তদন্ত) রাধে শ্যাম সরকার।

ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তীকে আপত্তিকর এসএমএস দেওয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রাবন্তীকে কুপ্রস্তাবের অভিযোগে খুলনায় যুবক গ্রেফতার

আপডেট সময় ১০:৪০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০