ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তরুণ প্রজন্ম ডিজিটাল লাইফস্টাইলে অভ্যস্ত: পলক

আকাশ আইসিটি ডেস্ক : 

বর্তমান সময়ের তরুণ প্রজন্ম ডিজিটাল লাইফস্টাইলের সাথে অভ্যস্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসঙ্গে তরুণদের শুধু অর্থ নয়, বরং সমস্যার সমাধানে কাজ করা উচিত বলেও এসময় মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে ‘ফান্ডিং ইউর ভেঞ্চার: দ্যা ফার্স্ট স্টেপ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, তরুণ উদ্যোক্তাদের টাকার পেছনে না ছুটে সমস্যা সমাধানের পেছনে ছুটতে হবে। ডিজিটাল লাইফস্টাইলের সাথে বাংলাদেশের তরুণ প্রজন্ম অভ্যস্ত হয়ে গেছে। বিশেষ করে যে পরিবর্তনটা ৫-১০ বছর পরে হতো সেটা কিন্ত গত আট মাসে করোনার সময় হয়ে গেছে। করোনা আমাদের যেমন সমস্যা তৈরি করেছে তেমন কয়েকটা খাতে সম্ভাবনাও তৈরি করেছে। এই সম্ভবনাকে আমাদের তরুণ উদ্যোক্তারা কিভাবে কাজে লাগাতে পারে এখন সেদিকে নজর দিতে হবে।

সরকার তরুণ উদ্যোক্তাদের সবসময় সাহায্য করছে উল্লেখ করে পলক বলেন, সরকার স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানির মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের জন্য তিন ধরনের সুবিধা দিয়ে থাকে। যেমন সরকারের নিজস্ব ফান্ড, কো-ইনভেস্ট এবং বাইরের বড় ফান্ড সরকার নিজেরাও ম্যানেজ করবে।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবিরের সভাপতিত্বে ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন এসবিকে টেকভেঞ্চারসের চেয়ারম্যান ও জেনারেল পার্টনার সোনিয়া বশির কবির, বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান, শপ-আপের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও আফিফ জামান এবং প্রিয়শপের প্রধান নির্বাহী আশিকুল আলম খান।

আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাইট ক্যাসেল পার্টনার্সের চিফ এক্সিকিউটিভ অফিসার বিজন ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তরুণ প্রজন্ম ডিজিটাল লাইফস্টাইলে অভ্যস্ত: পলক

আপডেট সময় ০৯:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০