ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাখাইনে ধ্বংসযজ্ঞ বন্ধে চাপ দেওয়া হয়নি: মান্না

অাকাশ জাতীয় ডেস্ক:

রাখাইন রাজ্যে হত্যা-ধ্বংসযজ্ঞ বন্ধ করতে বাংলাদেশ থেকে কোনো চাপ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপসহ বিভিন্ন রাষ্ট্র রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে। তুরস্কের ফার্স্ট লেডি শরণার্থীশিবিরে সফর করে গেছে। কিন্তু দেশের সরকারপ্রধান এখনো পরিস্থিতি দেখতে যাননি।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মিয়ানমারে মানবিক বিপর্যয় রোধে জাতিসংঘের হস্তক্ষেপের দাবিতে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। সংগঠনটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রচার সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না।

রোহিঙ্গা ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কিছু যদি বলতেই না পারেন, তাহলে পা চাটার জন্য ক্ষমতায় থাকবেন কেন?’ এই পরিস্থিতিতে চাল আমদানির চুক্তি করতে খাদ্যমন্ত্রীর মিয়ানমার সফরের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকার মিথ্যুক, ভণ্ড, প্রতারক।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ নানা পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাখাইনে ধ্বংসযজ্ঞ বন্ধে চাপ দেওয়া হয়নি: মান্না

আপডেট সময় ০৯:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭