ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

রাশিয়ার বড় সিদ্ধান্ত; ফিলিস্তিনে ইহুদি বসতি অবৈধ ঘোষণা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইসরায়েলের বিপক্ষে বড় ঘোষণা রাশিয়ার। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণ অবৈধ ঘোষণা করলো দেশটি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেম এলাকায় সহস্রাধিক বাড়ি নির্মাণের বিষয়ে যে টেন্ডার জারি করেছে তা আন্তর্জাতিক আইনের বিরোধী এবং সংকট সমাধানের চলমান প্রক্রিয়ার পরিপন্থী।

গত রোববার ইসরায়েলের একটি পত্রিকা জানিয়েছে, মার্কিন নির্বাচনের আগে ইসরায়েলি মন্ত্রিসভা পূর্ব জেরুজালেমে এক হাজার দুইশ’ বাড়ি নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই খবরের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, এ ধরণের তৎপরতা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধের ন্যায়সঙ্গত সমাধানের পথকে রুদ্ধ করে দেবে। এর ফলে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাও শেষ হয়ে যাবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর ইশতেহারে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল জাতিসংঘ ইশতেহার লঙ্ঘন করে একের পর এক উপশহর নির্মাণ করে যাচ্ছে। উপশহর নির্মাণের অংশ হিসেবে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের কাজও অব্যাহত রেখেছে দখলদারেরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার বড় সিদ্ধান্ত; ফিলিস্তিনে ইহুদি বসতি অবৈধ ঘোষণা

আপডেট সময় ১১:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০