ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

তুরস্কে জারি হচ্ছে কারফিউ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তুরস্কে কারফিউ জারির কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তার বেড়ে যাওয়ায় সপ্তাহান্তে দেশে আংশিক কারফিউ জারি করা হবে।

মঙ্গলবার প্রেসিডেন্ট ভবনে মন্ত্রিসভার বৈঠকের পর রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন।

তিনি বলেন, সপ্তাহান্তে কারফিউ কার্যকর হবে। তবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মানুষজন চলাচল করতে পারবে; যাতে সরবরাহ ও উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি না হয়।

তুর্কি সংবাদমাধ্যম আনাদলু জানিয়েছে, ৬৫ বছরের ওপরে ব্যক্তিদের ক্ষেত্রে একটি আংশিক কারফিউ জারি রয়েছে। তাতে ২০ বছরের নিচে তরুণদের যুক্ত করা বিষয়ে ভাবা হচ্ছে। তবে ব্যতিক্রম হিসেবে বলা হয়েছে, যারা কাজের জন্য বাইরে যাবেন তারা এসবের আওতায় পড়বেন না। তারা পুরো সপ্তাহে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাড়ির বাইরে থাকতে পারবেন।

এদিকে দেশটিতে সিনেমা হল এ বছরের শেষ সময় পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া মল, মার্কেট, রেস্তোরাঁ, সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে রেস্তোরাঁগুলো খাবার সরবরাহ করতে পারবে।

এরদোগান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতি বছরের পুরো সময় অনলাইনে চলবে। দেশে সব খেলাধুলার প্রতিযোগিতা দর্শকবিহীন চলবে।

তুরস্কে মঙ্গলবার পর্যন্ত করোনায় ১১ হাজার ৭০৪ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, ৪ লাখ ২১ হাজার ৪১৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ৫৯ হাজার ৬৩ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্কে জারি হচ্ছে কারফিউ

আপডেট সময় ০৯:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০