ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ রাশিয়ায় তৈরি ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে দক্ষিণ আফ্রিকায় বরিশালের আসাদুজ্জামানের মৃত্যু ধর্ম-বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ফিটনেসবিহীন যানবাহন বন্ধের হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের

এবার নারী পুলিশদের হিজাব পরার অনুমতি দিল নিউজিল্যান্ড

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পুলিশের অফিশিয়াল ইউনিফর্ম হিসেবে হিজাব অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড। বিষয়টিকে অভূতপূর্ব এবং যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

পুলিশে নিয়োগ পাওয়া মুসলিম নারী জিনা আলীকে প্রথম হিজাব পরানোর মধ্য দিয়ে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

নিউজিল্যান্ড পুলিশ বলছে, মুসলিম নারীদের আরও বেশি করে এই পেশায় আনতে পদক্ষেপটি নেওয়া হয়েছে।

নিউজিল্যান্ড বরবার ধর্মনিরপেক্ষতার দিক থেকে উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলিমদের মতো সংখ্যালঘুদের সব সময় আগলে রাখার চেষ্টা করেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান।

হিজাব ইংল্যান্ডে কয়েকটি অঞ্চলের পুলিশ বিভাগে অফিসিয়াল ইউনিফর্মের স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং স্কটল্যান্ড পুলিশ রয়েছে।

যুক্তরাজ্যে মেট্রোপলিটন পুলিশ ২০০৬ সালে হিজাব ব্যবহারের অনুমতি দেয়। ১০ বছর পর একই পথে হাঁটে পুলিশ স্কটল্যান্ড।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশের নারী সদস্য মাহা শুক্কর ২০০৪ সালে হিজাব পরে ইতিহাস গড়েন।

নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, দুই বছর ধরে তারা হিজাব তৈরি করেছে।

প্রথম সদস্য হিসেবে হিজাব পরতে যাওয়া আলীর জন্ম ফিজিতে। ছেলেবেলায় তিনি নিউজিল্যান্ডে পাড়ি দেন।

ক্রাইস্টচার্চ মসজিদে হামলার পর তিনি পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নেন।

নিউজিল্যান্ড হেরাল্ডকে তিনি বলেন, “হিজাবকে অফিসিয়াল ইউনিফর্ম করায় খুব ভালো লাগছে। আশা করছি অনেক মুসলিম নারী এই পেশায় আসবেন। ”

Tag :
আপলোডকারীর তথ্য

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

এবার নারী পুলিশদের হিজাব পরার অনুমতি দিল নিউজিল্যান্ড

আপডেট সময় ০৫:০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০