ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড নতুন রাষ্ট্রপতি দিয়ে সরকারকে যাত্রা শুরু করতে হবে: উমামা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করলেন ডা. জুবাইদা রহমান ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়: আসাদুজ্জামান ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ পাকিস্তানের ‘ঘাড় মটকে’ দেয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

স্কুলছাত্রীকে গলাকেটে হত্যা, ভাড়াটিয়া দম্পতি গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রী লিমু আক্তার লামিয়াকে গলাকেটে হত্যার ঘটনায় বাড়িটিতে ভাড়া থাকা দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

গ্রেপ্তারকৃত দম্পতি হলেন বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়ার বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া (২৭) এবং তার স্ত্রী মিলি বেগম (২০)।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে সুমন ও মিলি দম্পতি নিহত লিমু আক্তার লামিয়ার বাবা সাহেব আলীর বাসা ভাড়া নেন। পাঁচ হাজার টাকা ভাড়া বাকি নিয়ে তাদের বাকবিতণ্ডা হয় বাড়ির মালিকের সঙ্গে। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে লামিয়াকে গলাকেটে হত্যার পর পাশের খালে মরদেহ ফেলে দেন। পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি কালিয়াকৈর থানায় জানায়।

পরে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এ সময় বাড়ির পাশে পুকুরে খুঁজতে নেমে অভিযুক্ত সুমন পানির নিচে লাশের উপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার পরামর্শ দেন এলাকাবাসীকে। পরে তাদের সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে। পরে তাকে ও তার স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশের জিজ্ঞাসাবাদে দম্পতি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

নিহত লামিয়া কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্কুলছাত্রীকে গলাকেটে হত্যা, ভাড়াটিয়া দম্পতি গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০