ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রযোজক ও পরিবেশক সমিতির কমিটি বিলুপ্ত, কাজে বাধা নেই জায়েদ খানের

আকাশ বিনোদন ডেস্ক : 

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির বর্তমান কমিটি ভেঙে প্রশাসক বসানো হয়েছে। প্রযোজক ও চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তার কাজে কোন বাধা নেই। বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত দুটি আদেশে এ কথা বলা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনের অনিয়মের বিরুদ্ধে জায়েদ খানের অভিযােগের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপ-সচিবকে অভিযােগের বিষয়সমূহ তদন্ত করে প্রতিবেদন প্রেরণের দায়িত্ব প্রদান করা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হয়।

সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন বিষয়ে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে নির্বাচনে প্রার্থী হয়ে সভাপতি খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক পদে সামসুল আলম নির্বাচিত হয়েছেন বিষয়টির সত্যতা রয়েছে।

সেহেতু, বাংলাদেশ চলচ্চিত্র প্রযােজক ও পরিবেশক সমিতির ২০১৯-২০২১ কার্যনির্বাহী পরিষদের কমিটি বাতিল করে উক্ত সমিতির কার্যক্রম সঠিকভাবে পরিচালনা এবং নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ এর ১০ ধারা মোতাবেক খন্দকার নূরুল হক, উপ-সচিব, বাণিজ্য মন্ত্রণালয়কে বাংলাদেশ প্রযােজক ও পরিবেশক সমিতির প্রশাসক নিয়োগ করা হলাে।

তিনি দায়িত্ব গ্রহণের ১২০ দিন সময়ের মধ্যে সংগঠনের দৈনন্দিন কাজ পরিচালনাসহ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরপূর্বক এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রযোজক ও পরিবেশক সমিতির কমিটি বিলুপ্ত, কাজে বাধা নেই জায়েদ খানের

আপডেট সময় ১১:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০