ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উত্তপ্ত পেরু, দায়িত্ব নেবার ৫ দিনের মাথায় প্রেসিডেন্টের পদত্যাগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পেরুর রাষ্ট্রপ্রধান হিসেবে গত মঙ্গলবার শপথ গ্রহণ করেন ম্যানুয়েল মেরিনো। আর গতকাল রবিবার জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মেরিনোর পদত্যাগের ঘোষণার পরই পেরুর রাজধানীজুড়ে আনন্দ শুরু হয়ে যায়। গাড়িতে হর্ন বাজিয়ে আনন্দ করতে থাকে লোকজন। পুলিশ বিক্ষোভকারীদের প্রতি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা পাথর ছুড়ে তার জবাব দেয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এ বিক্ষোভ দেশটির দুই দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ। প্রেসিডেন্ট ভিজকারাকে ঘুষ গ্রহণের অভিযোগে অভিশংসন করা হয়। এরপর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ম্যানুয়েল মেরিনো। কিন্তু সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা এ অভিযোগ প্রত্যাখ্যান করেন। মূলত এর পর থেকেই ধীরে ধীরে উত্তাল হতে থাকে পেরু।
দুর্নীতির অভিযোগে অভিশংসিত পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার পক্ষে রাস্তায় বিক্ষোভ করেছেন হাজারো সমর্থক। দেশটিতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ২৭ জন আহত হয়েছেন। পেরুর রাজধানী লিমাসহ কয়েকটি শহরে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে দেশটির বিভক্ত কংগ্রেস ও প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনোর নতুন সরকারের ওপর চাপ বাড়ছিল। শনিবার দুজন নিহত হওয়ার পরই ম্যানুয়েল মেরিনো সরে দাঁড়ালেন।

গত বৃহস্পতিবার রাতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন বিক্ষোভকারীরা। এতে দোকানপাটের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। পেরুর সরকারবিরোধী এ বিক্ষোভ দুই দশকের মধ্যে সর্ববৃহৎ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তপ্ত পেরু, দায়িত্ব নেবার ৫ দিনের মাথায় প্রেসিডেন্টের পদত্যাগ

আপডেট সময় ০২:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০