ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিল্পকলা একাডেমির পরিচালক হলেন আফসানা মিমি

আকাশ বিনোদন ডেস্ক : 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হলেন এক সময়ের নিয়মিত মঞ্চকর্মী ও জনপ্রিয় টিভি তারকা আফসানা মিমি। তাকে তিন বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

আফসানা মিমি জানান, গত ১১ নভেম্বর তার চুক্তির কাজ সম্পন্ন হয়। তিনি বলেন, ‘নাটক করেই একটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলাম। আমার সমস্ত ভাবনায় নাটকের উন্নয়ন। কাজেই এই নিয়োগে সরকারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি ভীষণ খুশি। ’

আফসানা মিমি মঞ্চ-টেলিভিশন ও সিনেমার অভিনয় শিল্পী হলেও গেল কয়েক বছর ধরে কেবল নাটক পরিচালনায়ই বেশি সময় দিচ্ছেন। একটার পর একটা ধারাবাহিক নাটক পরিচালনা করে দর্শকদের কাছ থেকে সাড়া পেয়েছেন।

আফসানা মিমি ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে অভিনয় করে নব্বই দশকে প্রথম আলোচনায় আসেন। এ ছাড়া, প্রশংসিত কিছু সিনেমায়ও অভিনয় করেন তিনি। তার মধ্যে অন্যতম হলো— চিত্রা নদীর পাড়ে, নদীর নাম মধুমতি।

নব্বই দশকে মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু আফসানা মিমির। দেশ সেরা নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন তিনি। এই দলের হয়ে নিয়মিত অনেক বছর সফলতার সঙ্গে কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিল্পকলা একাডেমির পরিচালক হলেন আফসানা মিমি

আপডেট সময় ১২:০০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০