ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সৌমিত্র চট্টোপাধ্যায়

আকাশ বিনোদন ডেস্ক : 

নানা শারীরিক জটিলতা নিয়ে এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু তাতেও তিনি ঠিকমতো সাড়া দিচ্ছেন না।

আনন্দবাজারের খবরে বলা হয়, শুক্রবার সৌমিত্রর শারীরিক অবস্থার অবনতি হয়। তার পর প্রায় ৩০ ঘণ্টা কেটে গিয়েছে। এখনো কোনো রকম উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর।

চিকিৎসক বলেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত ৪০ দিন ধরে সব রকম প্রচেষ্টা চালিয়েছি। তার অবস্থা আরও সংকটজনক হয়েছে। সৌমিত্রকে নিয়ে এখন অলৌকিকেই ভরসা করতে হবে আমাদের।’

হাসপাতালে আসার জন্য সৌমিত্রর পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তিন দিন আগেই শ্বাসনালিতে অস্ত্রোপচার হয় সৌমিত্রর। অস্ত্রোপচার সফলও হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাকই কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। শ্বাসনালিতে অস্ত্রোপচারের পর সৌমিত্রর প্লাজমা থেরাপিও করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সৌমিত্র চট্টোপাধ্যায়

আপডেট সময় ১১:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০