ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাঁচ মাসের মধ্যে স্পেস এক্স’র দ্বিতীয় মহাকাশ অভিযান

আকাশ নিউজ ডেস্ক:  

মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স পাঁচ মাসের মধ্যেই ফের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাচ্ছে। গত মে মাসের অভিযানে সাফল্যের পর আবারও প্রস্তুতি নিচ্ছে সংস্থা। এবার তাদের তৈরি ক্রু ড্রাগনে চেপে মহাশূন্যে পাড়ি দেবেন নভোচররা। সেই মহাকাশযানটিকে নিরাপদ বলে সম্প্রতি অভিযানের অনুমতি দিয়েছে নাসা। জানা গিয়েছে, আগামী শনিবার সন্ধ্যা নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হবে রকেটটি।

করোনা আবহের মাঝেই কার্যত চ্যালেঞ্জ নিয়ে গত মে মাসে দুই মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিল স্পেস এক্স। অগাস্ট মাসে তাদের ফিরিয়েও আনা হয় নিরাপদ। পৃথিবী থেকে মহাশূন্যে যাতায়াত এমনই মসৃণ ছিল যে নাসাও তা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তারপর থেকেই পরবর্তী মিশনের প্রস্তুতি নিতে থাকে এলেন মাস্কের সংস্থা।

প্রথম অভিযানের ৫ মাসের মধ্যেই নতুন করে তৈরি হয় তাদের মহাকাশযান। নাসার অনুমোদন সাপেক্ষে আগামী শনিবারই তিন মার্কিন এবং এক জাপানি মহাকাশচারীকে তারা পাঠাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ঠিক হয়েছে, ওই দিন সন্ধ্যা ৭টা ৪৯ নাগাদ কেনেডি স্পেস সেন্টার থেকে তাদের নিয়ে উড়বে ক্রু ড্রাগন ক্যাপসুল। সেখান থেকে ৮ ঘণ্টার যাত্রাপথ আইএসএস। এখন রকেটের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাঁচ মাসের মধ্যে স্পেস এক্স’র দ্বিতীয় মহাকাশ অভিযান

আপডেট সময় ১০:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০